সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

আপনি পড়ছেন : বিনোদন

চমক সহ, বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি দেওয়া হচ্ছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
চমক সহ, বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি দেওয়া হচ্ছে
সংগৃহীত ছবি

নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে। এরইমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। 

ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল।

অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভাল থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে,করলে সেটা নিজ দায়িত্বে করবে।

বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক,বঙ্গবন্ধু র ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজন কে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন,এই নব্য রাজাকার দের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।

চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে।আমাদের আই টি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদের কেই বুঝায় দেয়া হবে।