সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

জ্যাকলিনের প্রশ্ন  আমি কী দোষ করেছি?


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-08 10:52:15
জ্যাকলিনের প্রশ্ন  আমি কী দোষ করেছি?

 

 

 

বলিউড অভিনেত্রী জ্যাকলিনকে ঘিরে বেশ কিছুদিন থেকেই আলোচনা হচ্ছে। তবে সেটি নেতিবাচক। বিভিন্ন গণমাধ্যমে জ্যাকলিন ফার্নান্দেজের নাম উঠে এসেছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, জ্যাকলিনের সঙ্গেই সুকেশের সম্পর্ক ছিল। কালোটাকায় কেনা বহুমূল্য উপহার সুকেশ তাকেই দিয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, তাকে নিয়ে কেন এত নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? তিনি জানতে চেয়েছেন তার ভুল কী ছিল?


এর পর তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করে, তাহলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভালো। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’


দিন কয়েক আগেই দক্ষিণের ‘বিক্রম রোনা’ সিনেমা মুক্তি পেয়েছে জ্যাকলিনের। এ সিনেমায় কিচ্ছা সুদীপের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করে নিয়েছে। এ ছাড়াও তার হাতে রয়েছে ‘সার্কাস’ সিনেমা। জ্যাকলিন ছাড়াও এ সিনেমায় রয়েছেন রণবীর সিং, পূজা হেড়ে।