ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র সাত দিনে সিনেমাটির আয় প্রায় ৫৭৭ কোটি রুপি ছাড়িয়েছে বলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তামিল সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ছবিটি।
২০২৬ সালের ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল। নতুন ছবিতে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, প্রথম সাত দিনে ভারতীয় বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৩১৭ কোটি রুপি। অন্যদিকে, দেশের বাইরে থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে ছবিটির। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় প্রায় ৫৭৬ কোটি রুপিতে পৌঁছেছে বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমার, রম্যা কৃষ্ণান, মিঠুন চক্রবর্তীসহ একাধিক পরিচিত মুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।