সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : খুলনা

খুলনা রূপসা কলম বাপ্পি নামের যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2026-09-28
খুলনা রূপসা কলম বাপ্পি নামের  যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর ২০২৬ সালের সোমবার ভোরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বাপ্পি ওরফে কলম বাপ্পি রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরে গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না এবং ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান করতেন।ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতা বা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনে কাজ করছে।