সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা


‎শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-10-22
শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা





জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীদের একটি অংশ। বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।


প্রেস ব্রিফিংয়ে জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক সদস্যসচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সংগঠক ও সমন্বয়ক ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন আলম সহ নেতাকর্মীরা অভিযোগ করেন, আবু তৌহিদ মো. সিয়ামের স্বেচ্ছাচারিতার মাধ্যমে এবং জেলা এনসিপির মতামত উপেক্ষা করে নবঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, কমিটিতে অছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে তাঁরা কমিটিটিকে ‘ভুয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ শাকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন, সাবেক সমন্বয়ক ও সংগঠক আরাফাত রহমান তালুকদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলার প্রতিষ্ঠাকালীন মুখপাত্র মাজহারুল ইসলাম বিজয়সহ প্রায় ৬৫ জন নেতাকর্মী।


প্রেস ব্রিফিংয়ে নেতাকর্মীরা নবঘোষিত কমিটির গঠনপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান এবং এ বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।