সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি


‎শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2026-10-22
শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে এনসিপির শেরপুর জেলা শাখা। একই সঙ্গে ঘোষিত কমিটি বাতিল করে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া ও সদস্য সচিব ফিরোজ আহম্মেদের সিদ্ধান্তক্রমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্শেদ জিতুকে নিয়ে জেলা এনসিপির গুরুতর আপত্তি রয়েছে। সংগঠনটির অভিযোগ, তিনি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা এনসিপির বিরুদ্ধে কুৎসা রটনা, সংগঠনকে হেয়প্রতিপন্ন এবং শীর্ষস্থানীয় নেতাদের অপমান, অপদস্থ ও হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মোর্শেদ জিতুর বক্তব্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রশক্তির আহ্বায়ক কমিটির একটি প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ সিয়ামের কাছে পাঠানো হয়েছিল। এ ছাড়া মোর্শেদ জিতুকে আহ্বায়ক করার বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক, সদস্য সচিবসহ একাধিক দায়িত্বশীল নেতা তাঁদের আপত্তি ও উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপরও জেলা নেতৃত্বের মতামত উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা এনসিপি।

কমিটি গঠনের আগে জেলা এনসিপির সঙ্গে কার্যকর আলোচনা ও সমন্বয় না করায় অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি। তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে জেলা এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।